শনিবার, ৩ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) ২০২৬-২৭। অংশ নিচ্ছে আট বিভাগ: ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ।
সাত রাউন্ডে মোট ২৮টি ম্যাচ হবে, চলবে ১৭ নভেম্বর পর্যন্ত। খেলা হবে মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, খুলনা বিভাগীয় স্টেডিয়াম এবং চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে। বর্তমান চ্যাম্পিয়ন রংপুর বিভাগ।
আন্তর্জাতিক সূচি ব্যস্ত থাকায় জাতীয় দলের বেশির ভাগ ক্রিকেটার লিগের বড় অংশে খেলতে পারবেন না। এতে অন্যদের সামনে সুযোগ বাড়ছে। সিলেটের নেতৃত্বে জাকির হাসান, খুলনার অধিনায়ক মোহাম্মদ মিঠুন।
এনসিএল দিয়েই শুরু হচ্ছে ব্যস্ত একটি ঘরোয়া বছর। ডিসেম্বরের মাঝামাঝি থেকে বোর্ডের নতুন ফ্র্যাঞ্চাইজি প্রতিযোগিতা ডি থ্রি-র টি-টোয়েন্টি পর্ব শুরু হবে।
ছবি: Rocky Masum / Wikimedia Commons, CC BY-SA 4.0
সূত্র: bdcrictime.com