গ্রামের বাজারের এজেন্ট আউটলেটে এখন নারীরাই বড় গ্রাহক। বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদনে দেখা গেছে, দেশের ২ কোটি ৭৮ লাখ এজেন্ট ব্যাংকিং হিসাবের প্রায় অর্ধেকই নারীদের।

শুধু গ্রাহক নয়, উদ্যোক্তা হিসেবেও নারীরা এগিয়ে আসছেন। দেশে ২,২৪৪টি এজেন্ট আউটলেট চালাচ্ছেন নারীরা, যেখান থেকে প্রায় ২৫ লাখ গ্রাহক সেবা পান। তাঁদের বেশির ভাগই গ্রামের মানুষ।

ব্যাংকের শাখা যেখানে দূরে, সেখানে এজেন্ট আউটলেট টাকা জমা, তোলা ও প্রবাসী আয় গ্রহণ সহজ করেছে। মুন্সীগঞ্জের মতো প্রবাসী-অধ্যুষিত জেলায় পরিবারগুলোর জন্য এটি বিশেষভাবে কাজে লাগে।