ফেনীর সোনাগাজীতে ২২০ মেগাওয়াট ক্ষমতার একটি সৌরবিদ্যুৎকেন্দ্র গড়ার পরিকল্পনা করছে সরকার। সম্ভাব্য খরচ প্রায় ১ হাজার ৯০০ কোটি টাকা, আর কাজ শেষ হওয়ার লক্ষ্য ২০২৮ সালের জুন।

প্রকল্পটি বাস্তবায়ন করছে ইলেকট্রিসিটি জেনারেশন বাংলাদেশ পিএলসি (ইজিবি)। অর্থায়নে আছে সরকার, ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক এবং ইজিবির নিজস্ব তহবিল। ১৬ নভেম্বর বিদ্যুৎ ভবনের এক কর্মশালায় জানানো হয়, কেন্দ্রটি বছরে প্রায় ৪৪১ গিগাওয়াট-ঘণ্টা বিদ্যুৎ জাতীয় গ্রিডে দেবে।

সবচেয়ে মজার দিকটি হলো এগ্রিভোলটাইক ব্যবস্থা। সৌর প্যানেলের ফাঁকে ফাঁকে চলবে ফসল চাষ ও পশুপালন। সাথে প্রায় ১ হাজার বেকার তরুণ ও নারীকে জীবিকাভিত্তিক প্রশিক্ষণ দেওয়া হবে। অর্থাৎ জমি হারাবে না কৃষি, বরং একই জমি দিবে বিদ্যুৎ আর খাবার দুটোই।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত কর্মশালায় বলেন, ২০৩০ সালের মধ্যে বিদ্যুৎের চাহিদার ২০ শতাংশ নবায়নযোগ্য উৎস থেকে আনাই সরকারের লক্ষ্য। এই এলাকায় ১৩০ মেগাওয়াটের আরও একটি প্রকল্প অনুমোদিত হয়েছে, আর মুছাপুরে ১৫০ মেগাওয়াটের ভাসমান সৌরকেন্দ্রের পরিকল্পনা আছে। বর্তমান ৭৫ মেগাওয়াটসহ এলাকাটি প্রায় ৫৭৫ মেগাওয়াটের সৌর কেন্দ্রে পরিণত হতে পারে।